ডেঙ্গু প্রতিরোধ
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং পৌরসভা ও বিডি ক্লিনের সহযোগিতায় শনিবার সকালে শহরের জুবিলি হল এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
ময়মনসিংহে ডেঙ্গু ও হাম প্রতিরোধে রেড ক্রিসেন্টের ১২ দিনের অভিযান শুরু
ময়মনসিংহে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ১২ দিনব্যাপী সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। সোমবার সকালে জেলা পরিষদ কার্যালয় থেকে শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পুরো জেলায় জনস্বাস্থ্য রক্ষায় ব্যাপক সচেতনতা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শতাধিক পরিবারকে মশারি দিল জেলা পরিষদ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু বিস্তার রোধ ও অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শতাধিক পরিবারের মধ্যে মশারি বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব মশারি বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশীদ। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।
মিরকাদিম পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অভিযান ও সচেতনতা বৃদ্ধি
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এতে মশক নিধনের পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এই বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
পাবনায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় শহরজুড়ে এ সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এতে স্থানীয় প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।